ভেঙে দেওয়া হলো এসএলসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) অন্তর্বর্তী কমিটি ভেঙে দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগে। আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই পরশু ভেঙে দেওয়া হয় গত জুলাইয়ে নিয়োগ পাওয়া কমিটিকে। নির্বাচনের আগে এসএলসির কাজকর্ম দেখবেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব উদয় সেনেবিরত্নে। ১৫ ডিসেম্বর নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে। ওয়েবসাইট।