ভেঙে পড়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯ ওভার শেষে ভারতের রান ১ উইকেটে ২৫৮; টেন্ডুলকার ১১১ ও গম্ভীর ৬০ রানে ব্যাটিং করছিলেন। রান সাড়ে তিন শ পেরিয়ে চার শর দিকেই যেতে পারত। কিন্তু ২৬৭ রানের মাথায় শচীন টেন্ডুলকার আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারত শেষ ২৯৬ রানে। ৩৯.৪ থেকে ৪৮.৪—৯ ওভারের মধ্যে মাত্র ২৯ রানে শেষ ৯টি উইকেট হারায় ভারত। ডেল স্টেইন মাত্র ১৬ বলে ৫টি উইকেট নিয়ে বাংলাদেশের শেয়ারবাজারের চেয়েও ভয়াবহ ধস নামান। বিশ্বকাপে কোনো টেস্ট খেলুড়ে দেশের বৃহত্তম ব্যাটিং-ধস!এই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের হামিশ বেনেট (৪) ও জ্যাকব ওরামের (৩) তোপে ২৯ রানে শেষ ৯ উইকেট হারিয়েছিল কেনিয়াও। ১ উইকেটে ৪০ থেকে তারা ৬৯ রানে অলআউট। বিশ্বকাপে এত কম রানে শেষ ৯ উইকেট পড়েনি অন্য কোনো ম্যাচে।ওয়ানডেতে লজ্জার রেকর্ডটি জিম্বাবুয়ের। ২০০৪ সালে হারারেতে বিশ্ব রেকর্ড করে ৩৫ রানে অলআউট হওয়া ম্যাচটিতে ১৭ রানে শেষ ৯ উইকেট হারিয়েছিল তারা।