ভেঙে যাবে টেন্ডুলকারের রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ডের জন্মই নাকি ভাঙার জন্য। তবে কিছু কিছু রেকর্ডকে এই প্রবাদের বাইরে রাখতে হয়। স্যার ডন ব্র্যাডম্যানের ৯৯.৯৪ গড় যেমন কোনো দিনই ভাঙা সম্ভব নয় বলে মেনে নিয়েছেন প্রায় সবাই। শচীন টেন্ডুলকারের রানসংখ্যাসহ আরও দু-একটি রেকর্ডকেও ওই অনতিক্রম্য তালিকায় রাখে ক্রিকেট-বিশ্ব। তবে এই দলে নেই কপিল দেব। সাবেক ভারতীয় অধিনায়কের ধারণা, খেলার নিয়ম মেনে এক দিন ভেঙে যাবে টেন্ডুলকারের রেকর্ডও!কলকাতায় একটি অনুষ্ঠানে কপিল জানিয়েছেন নিজের এই অভিমত। যুক্তি হিসেবে টেনে এনেছেন সুনীল গাভাস্কারকে, ‘আমরা যখন খেলতাম, মনে হতো গাভাস্কারের চেয়ে বড় আর কোনো ব্যাটসম্যান আসবে না। আমরা ভুল ভেবেছিলাম। গাভাস্কারের চেয়েও বড় ব্যাটসম্যান এসেছে, কারণ ক্রিকেট খেলাটা ব্যক্তির চেয়ে বড়। শচীনের রেকর্ডও একদিন ভেঙে যাবে কারণ এটা ক্রিকেট।’ ওয়েবসাইট!