ভেজা মাঠের কারণে পণ্ড দ্বিতীয় দিনের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের দুর্দান্ত জয়টার অনুপ্রেরণায় টেস্ট সিরিজের শুরুটাও বেশ ভালোভাবেই করেছিল বাংলাদেশ। প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা। কিন্তু টেস্ট ব্যাটিংয়ের আদর্শ একটা দিন কাটানোর পর বৃষ্টির বাধায় পণ্ড হতে বসেছে কাঙ্ক্ষিত এক ফলপ্রাপ্তির স্বপ্ন। গতকাল রাতে ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে না দ্বিতীয় দিনের খেলা। কাল তৃতীয় দিনের খেলা শুরু হবে ৩০ মিনিট আগে, সকাল নয়টায়।গতকাল রাত ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বৃষ্টিপাতের ফলে মাঠে পানি জমে যায়। মাঠ খেলার উপযোগী করা যায় কি না, তা নিশ্চিত হওয়ার জন্য প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেন আম্পায়াররা। শেষ পর্যন্ত বেলা সোয়া ১১টায় আজকের দিনের খেলা আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন তাঁরা। চট্টগ্রামের পানি নিষ্কাশনব্যবস্থার চরম দুরবস্থার ফলেই বৃষ্টি থেমে যাওয়ার প্রায় ছয় ঘণ্টা পরও মাঠ খেলার উপযোগী করে তোলা যায়নি বলে স্পষ্টই বোঝা যাচ্ছে।আবারও প্রকৃতির বাধার মুখে না পড়লে কাল সকাল নয়টায় শুরু হবে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা।