ভেজা মাঠের কারণে পরিত্যক্ত চতুর্থ ওয়ানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির কারণে চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ ওয়ানডেটি শুরু হবে কি না, তা নিয়ে আগে থেকেই একটা আশঙ্কা ছিল। নতুন করে আর বৃষ্টি না হলেও আগের আশঙ্কাই শেষপর্যন্ত সত্য হলো। ভেজা মাঠের কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।নির্ধারিত সময়ে খেলা শুরু না হলেও ওভার কমিয়ে এনে খেলা শুরু হতে পারে- এমন একটা ক্ষীণ আশা ছিল অনেকের মনেই। কিন্তু দুপুর পৌনে একটায় শেষবারের মতো মাঠ পরিদর্শনের পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগামী ১২ ডিসেম্বর চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি। সিরিজে ২-১-এগিয়ে আছে বাংলাদেশ।- ক্রিকইনফো