ভেটেরানদের ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে ভেটেরানস টিটি প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে ২৩-২৫ জুলাই হওয়া টুর্নামেন্টে পঞ্চাশোর্ধ্ব বিভাগে ভারতকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের সাইদুল হক সাদী, এনায়েত হোসেন মারুফ ও আশরাফ রতন। এই প্রতিযোগিতায় অংশ নেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক নেপালের সাবেক টিটি খেলোয়াড়েরা।