ভেট্টোরিতেই আস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও অধিনায়কত্ব বদলের গুঞ্জন, কোচকে বরখাস্তের দাবি, মাথা হেঁট করে কিউইদের দেশে ফেরা—ভারত থেকে ফেরার পরও নিউজিল্যান্ড ক্রিকেট যেন ফিরে গেল বাংলাদেশ সফর-পরবর্তী সময়ে। তবে এবারও ‘ঠান্ডা মাথায় চলো’ নীতি নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। প্রধান নির্বাহী জাস্টিন ভন জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন ড্যানিয়েল ভেট্টোরি-ই, মার্ক গ্রেটব্যাচই কোচ।বিশ্বকাপের আগে আগে তিন স্বাগতিক শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভারতে সিরিজ পাওয়াকে মনে করা হচ্ছিল নিউজিল্যান্ডের জন্য আদর্শ বিশ্বকাপ প্রস্তুতি। কিন্তু শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠতে পারেনি তারা, বাংলাদেশ ও ভারতে হয়েছে হোয়াইটওয়াশ। সব মিলিয়ে হেরেছে টানা ১১ ওয়ানডে। তারপরও ভেট্টোরি ও গ্রেটব্যাচের ওপর আস্থা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট। ওয়েবসাইট।