ভেট্টোরির আশঙ্কাকে সত্যি করলেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনিয়েল ভেট্টোরির আশঙ্কাই সত্যি হলো। বাংলাদেশের মাটিতে পা দিয়েই সাকিব আল হাসানকে নিয়ে নিজেদের ভয়ের কথা শুনিয়েছিলেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক। ভেট্টোরির আশঙ্কাকে বাস্তবে রূপ দিয়ে নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচেই হারের লজ্জা দিয়েছেন সাকিব।উইস্টারশায়ারে গত মাসে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছেন সাকিব। কাউন্টিতে নিজের প্রথম ম্যাচে প্রায় সেঞ্চুরির দেখা পেয়ে যাচ্ছিলেন, মিস করেছেন মাত্র ১০ রানের জন্য। বল হাতেও প্রতিটি ম্যাচে সাফল্য পেয়েছেন এই অলরাউন্ডার। পারফরম্যান্সের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়েই যেন আজ সাকিব হতাশায় ডুবালেন ডেনিয়েল ভেট্টোরির দলকে।নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণকে একেবারে ছেলেখেলা করেছেন সাকিব। মিলসের শিকারে পরিণত হওয়ার আগে ব্যক্তিগত সংগ্রহে যোগ করেছেন ৫৮ রান। ৫১ বলের এই ইনিংসে ছিল আটটি চারের মার। ম্যাচের প্রথম অধ্যায়ের সমাপ্তির পর দ্বিতীয় অধ্যায়ে যেন আরও ভয়ংকর হয়ে উঠলেন সাকিব। বোলারদের হতাশায় ডুবিয়েছেন, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের একইভাবে হতাশ করতে না পারলে একটু অবিচার হয়ে যেত না? কারও প্রতি অবিচার করেননি সাকিব, চারটি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারটাও দুমড়েমুচড়ে দিয়েছেন এই অলরাউন্ডার।