ভেট্টোরির ৩৫০ মার্টিনের ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ খেলেও আবারও তিন অঙ্ক ছুঁতে ব্যর্থ ভুসি সিবান্দা। অভিষেকে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ম্যালকম ওয়ালার পারলেন না সঙ্গীর অভাবে। বড় কিছুর সম্ভাবনা জিম্বাবুয়েও তাই প্রথম ইনিংসে পিছিয়ে থাকল ১১৩ রানে। ৫ উইকেটে ২৮৪ থেকে ৩১৩ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে ৩৫০ উইকেট ছুঁয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি, চতুর্থ কিউই হিসেবে ২০০ উইকেট ছুঁয়েছেন ক্রিস মার্টিন।দ্বিতীয় ইনিংসে শুরুতেই অবশ্য দুই কিউই ওপেনারকে তুলে নিয়েছে জিম্বাবুয়ে। ২ উইকেটে ২৮ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড, তৃতীয় দিন শেষে লিড ১৪১ রানের। দ্বিতীয় ওভারে হ্যামিল্টন মাসাকাদজাকে হারিয়ে দিন শুরু করে জিম্বাবুয়ে, প্রথম টেস্ট উইকেট পান ডগ ব্রেসওয়েল। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ফেরা সিবান্দা আর অধিনায়ক ব্রেন্ডন টেলর তৃতীয় উইকেটে গড়েন ৭৮ রানের জুটি। সিবান্দা যথারীতি সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ছুড়ে দিলেন উইকেট, ফিফটি ছোঁয়ার পরপর আউট টেলরও। ষষ্ঠ উইকেটে ৮৬ রানের জুটি গড়েন দুই অভিষিক্ত ম্যালকম ওয়ালার ও রেজিস চাকাভা। চাকাভার রানআউটে এই জুটি ভাঙার পরই ধস। শেষ ৪ উইকেট পড়ে ১৪ রানের মধ্যে। ৭২ রানে অপরাজিত থেকে যান ওয়ালার, অভিষেকে তাঁর চেয়ে বেশি রান আছে জিম্বাবুয়ের আর মাত্র তিনজনের—ডেভ হাটন ১২১, মাসাকাদজা ১১৯ ও গ্রান্ট ফ্লাওয়ার ৮২। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪২৬ ও দ্বিতীয় ইনিংস: ২৮/২ (ম্যাককালাম ১১, গাপটিল ০, উইলিয়ামসন ১৩*, প্যাটেল ৪*, জারভিস ১/১৪, প্রাইস ১/২); জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩১৩ (সিবান্দা ৯৩, ওয়ালার ৭২*, টেলর ৫০, চাকাভা ৩৭, মাসাকাদজা ২২, টাইবু ২০, ভেট্টোরি ৫/৭০, মার্টিন ২/৭৪, ব্রাউনলি ১/১৩, ব্রেসওয়েল ১/৫১)।