ভেনাস-হেনিনের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুটা হয়েছিল দুর্দান্ত। নিজের প্রথম ম্যাচে সরাসরি সেটে জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। তৃতীয় রাউন্ডে উঠতেও বেগ পেতে হয়নি ভেনাস উইলিয়ামসকে। কিন্তু ভাগ্য সহায় হলো না সাবেক এই নাম্বার ওয়ানের। ইনজুরির কবলে পড়ে তৃতীয় রাউন্ডেই শেষ হয়ে গেছে ভেনাসের অস্ট্রেলিয়ান ওপেন।ভেনাসের হতাশার দিনে বিদায়ঘণ্টা বেজে গেছে আরেক সাবেক নাম্বার ওয়ান জাস্টিন হেনিনেরও। তৃতীয় রাউন্ডের ম্যাচে সভেতলানা কুজনেতসোভার কাছে ৬-৪, ৭-৬ (১০-৮) গেমে হেরে গেছেন বেলজিয়ামের এই তারকা।চতুর্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে আজ শুক্রবার জার্মানির আন্দ্রে পেটকোভিচের মুখোমুখি হয়েছিলেন ভেনাস। এক গেমে এগিয়েও গিয়েছিলেন। কিন্তু এরপরই কুঁচকিতে টান পড়ে তাঁর। সমস্যাটা এত প্রকট হয়ে ওঠে যে বাধ্য হয়ে কোর্ট ছাড়তে হয়। রয়টার্স।