ভেনাসের কণ্ঠে সেরেনার প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ সেরেনা উইলিয়ামসকে নিজের দায়িত্বের প্রতি অনেকটাই শ্রদ্ধাশীল করেছে। তাই দীর্ঘ এক বছর ইনজুরি ও অসুস্থতার সঙ্গে লড়ে সেরেনা যখন উইম্বলডনের শিরোপা রক্ষার লড়াইয়ে নেমেছেন, পুরো ব্যাপারটাই তাঁর কাছে অনেক বেশি আবেগঘন মনে হচ্ছে।পরিবারের একজন হিসেবে বোন সেরেনার খারাপ সময়টা খুব কাছ থেকে দেখেছিলেন ভেনাস উইলিয়ামস। তাই তাঁর কাছে সেরেনার এ প্রত্যাবর্তনটাও একই সঙ্গে আবেগে মিশ্রিত এক অনুভূতি।বোন সেরেনার প্রতি বিশ্বাসটা ভেনাসের রয়েছেই। চ্যাম্পিয়ন সেরেনাকে তিনি সর্বক্ষেত্রেরই চ্যাম্পিয়ন মনে করেন। ভেনাস নিজেই বলেছেন, ‘উইম্বলডনের প্রথম ম্যাচটাতেই সেরেনা দেখিয়ে দিয়েছে সে সত্যিকারের চ্যাম্পিয়ন। যখন আপনি চ্যাম্পিয়ন হবেন, তখন আপনাকে সব সময় চ্যাম্পিয়নের মতোই থাকতে হবে। সেরেনা সেটাই দেখিয়েছে।’‘সেরেনার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি কখনোই ছিল না। সে যখন অসুস্থ ছিল, তখনো সে আত্মবিশ্বাসী ছিল যে ফিরবেই। আবার টেনিস কোর্টে রাজত্ব করবে।’সেরেনার অসুস্থতার ভয়াবহ সময়টার বর্ণনা দিয়ে ভেনাস উইলিয়ামস বলেন, ‘সময়টা ছিল ভয়াবহ। অন্য কারও পক্ষে অমন একটা পরিস্থিতিতে শক্ত হয়ে থাকা খুব মুশকিল, কিন্তু আমরা সবাই সেরেনার দিকে তাকিয়েই শক্ত হয়ে থাকতাম। পাছে সেরেনা ভেঙে পড়ে। আমার মনে হয়, খুবই আত্মবিশ্বাসের সঙ্গেই আমরা পরিস্থিতিটা পেরিয়ে এসেছি।’ ভেনাসের মন্তব্য।ভেনাস আরও বলেন, ‘আমরা সেরেনার অসুস্থতার সময় কী পরিস্থিতিতে ছিলাম, সেটা অন্য কারও পক্ষে অনুধাবন করা সম্ভব নয়।’সেরেনা উইলিয়ামসের মতো অতটা ভয়াবহ না হলেও ভেনাস উইলিয়ামস নিজেও কিন্তু ইনজুরির কারণে টেনিসে গত এক বছর খুব একটা নিয়মিত ছিলেন না। তার পরও ১৩ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী ভেনাস উইলিয়ামস টেনিসে ফিরেছেন এবং উইম্বলডনের শুরুটাও করেছেন আশাজাগানিয়া।উইম্বলডনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বী কিমিকোর কাছ থেকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন ভেনাস। সেই ম্যাচে উপভোগ্য লড়াইয়ের পর শেষ পর্যন্ত ভেনাস জিতলেও তা সহজ ছিল না। সেটা স্বীকার করেছেন ভেনাস উইলিয়ামস নিজেও।‘কিমের খেলায় আমি সত্যিই অবাক হয়েছি। আমার মনে হয়, তিনি দুর্দান্ত খেলেছেন।’ প্রতিদ্বন্দ্বী সম্পর্কে শ্রদ্ধাই ঝরে পড়ল ভেনাসের কণ্ঠে। ওয়েবসাইট।