ভেনাসের কাঁধে পরিবার আর দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষ এককের তুলনায় অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা এককের লড়াইটা এবার বেশি উন্মুক্ত। লড়াইটা উন্মুক্ত করে দিয়েছে আসলে সেরেনা উইলিয়ামসের অনুপস্থিতি। সর্বশেষ আটবারের পাঁচবারই অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতেছেন সেরেনা, যার দুটিই সর্বশেষ দুই আসরে।চোটমুক্ত হয়ে অংশ নিলে এবার নিশ্চিতভাবেই তিনিই থাকতেন এক নম্বর ফেবারিট। তাঁর অনুপস্থিতি শুধু শিরোপা লড়াইটাই উন্মুক্ত করে দেয়নি, বড় বোন ভেনাসের ওপরও চাপিয়ে দিয়েছে প্রত্যাশার বোঝা। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট এলে শিরোপা-স্বপ্নে উইলিয়ামস পরিবারের সদস্যদের চোখ-মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সেরেনা না থাকায় এবার পরিবারের পুরো প্রত্যাশাই ভেনাসের ওপর। পরিবারের সঙ্গে এই প্রত্যাশা যুক্তরাষ্ট্রেরও। কেননা ৩২ জন বাছাই খেলোয়াড়ের মধ্যে একমাত্র মার্কিন হিসেবে রয়েছেন চতুর্থ বাছাই ভেনাস। ৩০ বছর বয়সী তারকা কি পারবেন উইলিয়ামস পরিবারের প্রতিনিধি হিসেবে সাফল্যের ধারা ধরে রাখতে?এক নম্বর হিসেবে ক্যারোলিন ওজনিয়াকির সামনে চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিন্দুকদের মুখ বন্ধে করে দেওয়া। আর্জেন্টিনার জিসেলা দুলকোর সঙ্গে ম্যাচ দিয়ে শুরু করবেন তিনি অস্ট্রেলিয়ান ওপেন অভিযান। তবে ফেবারিট তকমাটা ভালোভাবেই থাকছে কিম ক্লাইস্টার্সের গায়ে। সভেৎলনা কুজনেৎসভা, মারিয়া শারাপোভা, দিনারা সাফিনারা নিজেদের হারিয়ে খুঁজলেও শিরোপার দাবি নিয়েই নামবেন কোর্টে। সম্ভাবনায় থাকবেন আনা ইভানোভিচ, ইয়েলেনা জাঙ্কোভিচরা।আগামীকাল শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেন জিতলেই নাদাল ভাগ বসাবেন টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের ৪১ বছরের পুরোনো এক রেকর্ডে। ১৯৬৯ সালে বছরের চারটি গ্র্যান্ড স্লাম জয়ের অনন্য রেকর্ড গড়েছিলেন রড লেভার। রাফায়েল নাদাল পারবেন?সাবেক টেনিস তারকা ইভান লেন্ডলের বিশ্বাস, নাদাল পারবেন। নিশ্চিত করেই বলা যায়, এরই মধ্যে ক্যারিয়ার স্লাম পাওয়া নাদাল ‘রাফা স্লাম’ পূর্ণ করার আপ্রাণ চেষ্টাই চালাবেন। তবে দুঃসংবাদ, শতভাগ সুস্থ নেই তিনি। দোহায় খেলতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এখনো হালকা ফিটনেস সমস্যায় ভুগছেন। অবশ্য এটির চেয়েও বড় সমস্যা রজার ফেদেরার। প্রথম রাউন্ডে নাদালের সামনে ব্রাজিলের মার্কো ড্যানিয়েল। এএফপি।