ভেন্যু বদলাতে চায় কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে জন্ম নেওয়া তিন ক্রিকেটার—রিজওয়ান চিমা, খুররম চোহান ও হামজা তারিকের ভিসা নিয়ে এখনো গড়িমসি করছে ভারত সরকার। কানাডা তাই আইসিসির কাছে ভারতে অনুষ্ঠেয় তাদের ম্যাচগুলো বাংলাদেশ অথবা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। আইসিসির কাছে দ্রুত এই সমস্যাটার সমাধান চেয়েছে ক্রিকেট কানাডা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপে কানাডা পড়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদের ছয়টি ম্যাচের চারটিই নির্ধারিত ভারতে। যদিও শ্রীলঙ্কার হাম্বানটোটায় শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ফেব্রুয়ারির ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।আইসিসির সভাপতি শারদ পাওয়ারের কাছে পাঠানো চিঠিতে ক্রিকেট কানাডার সভাপতি রনজিত সাইনি বলেছেন, ‘এই বিষয়ের ওপর সহূদয় দৃষ্টি আকর্ষণ করে সাহায্য চাইছি। আর যদি ভিসা দিতে বিলম্ব হয় বা না-ই দেওয়া হয়, আইসিসি যেন ম্যাচগুলোকে অন্য কোথাও অনুষ্ঠানের ব্যবস্থা করে।’বিশ্বকাপ শুরুর আগে কানাডা দুবাইয়ে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে। সেখানে তারা আয়ারল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপর বাংলাদেশে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ডের সঙ্গে। এএফপি।