ভেন্যুগুলোকে ‘শ্বেতহস্তী’ বানাবে না লন্ডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোক বিশ্বকাপ কিংবা অলিম্পিক, আয়োজক হওয়ার বড় সমস্যা, মিলিয়ন ডলার খরচ করে তৈরি করা স্থাপনাগুলো টুর্নামেন্ট শেষে হয়ে পড়ে শ্বেতহস্তী! সেগুলোর কোনো ব্যবহার থাকে না। তবে ২০১২ লন্ডন অলিম্পিক ইঙ্গিত দিল ‘শ্বেতহস্তী’ বানানোর যুগ শেষ। রোববার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান দিয়ে পর্দা নেমেছে লন্ডন অলিম্পিকের। অলিম্পিক পতাকার ঠিকানা এখন রিওডি জেনিরো। ২০১৬ অলিম্পিকের আয়োজকেরা তো বটেই, লন্ডনের কাছ থেকে আয়োজন পরিকল্পনার শিক্ষা নিতে পারে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতারও। কোটি কোটি ডলার খরচে একেকটা শ্বেতহস্তী না বানিয়ে ব্যবহার করতে পারে অস্থায়ী ভেন্যুও। এবার যেমনটা করেছে লন্ডন।লন্ডন অলিম্পিক হয়েছে ৩৪টি ভেন্যুতে। এর মধ্যে ৮০ হাজার দর্শক ধারণাক্ষমতা-সম্পন্ন অলিম্পিক স্টেডিয়ামসহ মাত্র আটটি স্টেডিয়াম বানানো হয়েছে নতুন করে। যেগুলোর আসনসংখ্যা কমিয়ে ফেলা হবে। অলিম্পিক স্টেডিয়ামেই যেমন ২৫ হাজার আসন কমিয়ে হবে ৫৫ হাজার আসন। ৩৪টি ভেন্যুর ৭,৪৫,১০০টি আসনের ২,৫৭,০০০টি আসনই খুলে নেওয়া হবে। ভবিষ্যতে যাতে ‘শ্বেতহস্তী’ না হয়, সেদিকে মনোযোগ রেখেই ১২ হাজার দর্শক ধারণক্ষমতার বাস্কেটবল স্টেডিয়ামসহ সাতটি ভেন্যুই বানানো হয়েছে অস্থায়ীভাবে। নির্মাণ খরচ হয়তো স্থায়ী ভেন্যুর চেয়ে কম কিছু হয়নি, তবে অস্থায়ী ভেন্যুর দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ লাগে না।লন্ডনের বড় ঝুঁকিটা হলো অলিম্পিক স্টেডিয়ামের ব্যবহার নিয়ে। স্টেডিয়ামটির মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেই পথে স্থানীয় ফুটবল ক্লাব ওয়েস্ট হামই এগিয়ে। ওয়েবসাইট।