প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ পার্থে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে দু-দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে রিকি পন্টিং। দুটি মাইলফলক থেকেই তাঁর দূরত্ব মাত্র ৫৪ রানের। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়াকা গ্রাউন্ডে এক হাজার রান করতে সাবেক অস্ট্রেলীয় অধিনায়কের দরকার এই ৫৪টি রানই। আর পার্থে হাজার রান পেলেই ছুঁয়ে ফেলবেন দ্বিতীয় মাইলফলকটিও। টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচটি ভেন্যুতে হাজার রান হয়ে যাবে তাঁর। এর আগে অ্যাডিলেড (১৪৪২), ব্রিসবেন (১৩৩৫), মেলবোর্ন (১৩৩৮) ও সিডনিতেও (১৪৮০) হাজার রান করেছেন পন্টিং। পন্টিং ছাড়া চারটি ভেন্যুতে এক হাজারের ওপরে রান আছে শুধু জ্যাক ক্যালিসের। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার হাজারের ওপর রান করেছেন ডারবান (১১৫১), কেপটাউন (২০৯৮), জোহানেসবার্গ (১২১২) ও সেঞ্চুরিয়নে (১২৬৭)