প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যক্তিগত ১৩ রানের মাথায় শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০০০ রান পূর্ণ হয় তামিম ইকবালের। মিরপুরে খেলা ৩৪ ম্যাচের ৩৪ ইনিংস শেষে তামিমের মোট রান ১০৪৯। ৩৯ ম্যাচের ৩৮ ইনিংসে সর্বোচ্চ ১২৫৪ রান করেছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৩৭ জন ব্যাটসম্যান এক ভেন্যুতে হাজারের ওপর রান করলেও বাংলাদেশের আছেন ওই দুজনই। এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি সনাৎ জয়াসুরিয়ার। কলম্বোর প্রেমাদাসায় ৭০ ইনিংসে ২৫১৪ রান করেছেন মাতারা হারিকেন। এরপর আছেন ইনজামাম-উল হক, শারজায় ৫৯ ইনিংসে ২৪৬৪ রান করেছেন তিনি। এই ভেন্যুতেই ৫১ ইনিংসে ২১৭৯ রান করে তৃতীয় স্থানে সাঈদ আনোয়ার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৪০ ইনিংসে ২১০৬ রান করেছেন রিকি পন্টিং। এক ভেন্যুতে দুই হাজারের ওপরে রান করেছেন শুধু এই চারজনই।