প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নয় ম্যাচের নয় ইনিংসেই চারটি সেঞ্চুরি হয়ে গেল বিরাট কোহলির। গৌতম গম্ভীরকে ছাড়িয়ে মিরপুরে এখন সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরির মালিক কোহলিই। কোনো নির্দিষ্ট ভেন্যুতে কোনো ব্যাটসম্যানের করা দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এটা। শারজায় ইনজামাম-উল-হক ও কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সনাৎ জয়াসুরিয়া ও শচীন টেন্ডুলকারও করেছেন চারটি করে সেঞ্চুরি। তবে এ জন্য তাঁদের খেলতে হয়েছে ৫৯, ৭০ ও ২৬ ইনিংস করে। এক ভেন্যুতে সবচেয়ে বেশি সাতটি সেঞ্চুরি করেছেন তিনজন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রিকি পন্টিং, শারজায় সাঈদ আনোয়ার ও শচীন টেন্ডুলকার করেছেন সাতটি করে ওয়ানডে সেঞ্চুরি। পন্টিং ও আনোয়ার অবসরে গেছেন, ভারত আর এখন শারজায় খেলছে না। তাই মিরপুরে আরও কয়েকটি ম্যাচ খেললে রেকর্ডটি কোহলিরই হয়ে যায় কি না, কে জানে!