প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোনটা পেয়ে একটু চমকেই গিয়েছিলেন। জার্মানির কোচ জোয়াকিম লো কেন তাঁর সঙ্গে কথা বলবেন? সার্জ নাব্রির বয়স মাত্র ২১, এর আগে কখনো জাতীয় দলে খেলা হয়নি। মুলার, ওজিলদের ভিড়ে জার্মানি দলে এত তাড়াতাড়ি ডাক পাওয়ার আশাও করেননি। কিন্তু ওপাশ থেকে লো যখন খবরটা জানালেন, নাব্রি ভেবেছিলেন কেউ তাঁর সঙ্গে রসিকতা করছেন। রেডিও শো থেকে তো লোকজনকে ফোন দিয়ে কম বোকা বানানো হচ্ছে না। লোয়ের নাম নিয়ে সে রকম তো কেউ করতেই পারেন। পরে অবশ্য নিশ্চিত হয়েছেন, কলটা ভুয়া ছিল না। ফোনের অন্য প্রান্তের লোকটা আসলে লো-ই ছিলেন। অপ্রত্যাশিত সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন নাব্রি! হোক না স্যান মেরিনোর বিপক্ষে, ৪০ বছর পর জার্মানির হয়ে অভিষেকে হ্যাটট্রিক করার কীর্তি তো বিরাট ব্যাপার! রয়টার্স।