ভেস্তে গেল সাকিবের প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংয়ে ১৬ বলে ২৬ রান, বোলিংয়ে ৩.২ ওভারে ২৪ রানে ২ উইকেট। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের এই অলরাউন্ড নৈপুণ্যও কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিয়ে পারেনি। ৪ উইকেটে জিতে মুম্বাই ইন্ডিয়ানসই বাঁচিয়ে রাখল ফাইনালের আশা। তবে ব্যাটিংয়ের পর বোলিংয়েও কলকাতার আশার ঘরে বাতি জ্বেলেছিলেন তিনিই।২০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলা কলকাতার শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪৭ রানের পুঁজি দিতে হল্যান্ডের টেন ডেসকাটের ভূমিকাই মুখ্য। ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে তিনি খেলেছেন ৪৯ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস। ৩ ছক্কার সঙ্গে চার ৬টি। তবে কলকাতার রানের চাকা টি-টোয়েন্টির আদলে ঘুরতে শুরু করে সাকিব উইকেটে আসার পর থেকেই। ডেসকাটের সঙ্গে তাঁর ষষ্ঠ উইকেট জুটিতে ৪.১ ওভারে ৪১ রান। এর ২৬-ই সাকিবের।১৪৮ রানের লক্ষ্যে মুম্বাই হাঁটছিল সহজ জয়ের পথেই। কিন্তু পর পর দুই ওভারে সমান ৩ রান করে দিয়ে ২ উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে দেন সাকিব। ৭ রানের সমীকরণের শেষ ওভারটিও অধিনায়ক গম্ভীর দিয়েছিলেন তাঁকেই। কিন্তু দ্বিতীয় বলেই ছক্কা মেরে হরভজন শেষ করে দিয়েছেন সব উত্তেজনা। এর আগে ব্লিজার্ড-টেন্ডুলকারের উদ্বোধনী জুটিই ৭.৫ ওভারে তুলেছিল ৮১ রান। এই জয়ের ফলে কোয়ালিফায়ার দুইয়ে খেলার যোগ্যতা অর্জনের সঙ্গে টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতাও অর্জন করল মুম্বাই। আর শেষ হয়ে গেল কলকাতা তথা সাকিবের এবারের আইপিএল মিশন।চেন্নাই সুপার কিংস ফাইনালে উঠেছে আগেই। আগামীকালের ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ, যে ম্যাচে মুম্বাইয়ের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওয়েবসাইট।