ভেৎসালির ছয়ের স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তলোয়ার হাতে লড়াই চলছে সেয়ানে সেয়ানে, কে কাকে কখন অসির এক ঘায়ে কাবু করতে পারে, চেষ্টা চলে সেটারই। অলিম্পিকে এই তলোয়ার নিয়ে খেলাটার পোশাকি নাম ফেন্সিং। তবে ভয় পাওয়ার কিছু নেই, প্রতিযোগীরা নিশ্ছিদ্র বর্মই পরে থাকেন। ফেন্সিং ইতালির স্বর্ণপ্রসবিনী খেলা, তাদের অলিম্পিক ইতিহাসের ১৯১টির মধ্যে ৪৫টি সোনা এসেছে ফেন্সিং থেকে। পাঁচবারের সোনাজয়ী ফেন্সার ভেৎসালি এবার নিজের ষষ্ঠ সোনা জয়ের লক্ষ্য নিয়ে এসেছেন লন্ডনে। ৩৮ বছর বয়সী ভেৎসালি ফেন্সিংয়ের সবচেয়ে বড় তারকাদের একজন, ফয়েল ইভেন্টে তিনিই প্রথম পাঁচটি সোনা জিতেছিলেন। মানসিক দৃঢ়তাকেই এই খেলায় জয়ের সবচেয়ে বড় হাতিয়ার মানেন তিনি। এএফপি।