ভ্যানিশিং স্প্রের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এই বিশ্বকাপে নতুন কী দেখেছেন, যা আগের কোনো বিশ্বকাপে দেখেননি? একটা তালিকা করতে বললে সুয়ারেজের কামড় থাকবে সবার ওপরে, এরপর পছন্দভেদে আরও অনেক কিছুই আসতে পারে। তবে একটা জিনিস মোটের ওপর সবার তালিকাতেই থাকতে পারে—ভ্যানিশিং স্প্রে। এই বিশ্বকাপেই নয়, আন্তর্জাতিক ফুটবলেই এটি একেবারে নতুন সংযোজন। ফ্রি-কিকের সময় ভ্যানিশিং স্প্রে দিয়ে রেফারির দাগ টেনে দেওয়ার ভালোই ফল পাচ্ছে কর্তৃপক্ষ। এমন সফলতায় মুগ্ধ উয়েফা চ্যাম্পিয়নস লিগের কর্তাব্যক্তিরা। চ্যাম্পিয়নস লিগেও এটি ব্যবহার হবে। দেখা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগেও। ইয়াহু স্পোর্টস।