ভ্যালেন্সিয়ায় শেষ আলবেলদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য একটা ক্যারিয়ার কাটিয়েছেন ভ্যালেন্সিয়াতে। স্প্যানিশ ক্লাবের হয়ে দুটি লা লিগা, একটি করে উয়েফা সুপার কাপ, ইউরোপিয়ান কাপ, কিংস কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। ডেভিড আলবেলদা আর ভ্যালেন্সিয়া নাম দুটি প্রায় সমার্থকই হয়ে গিয়েছিল। ১৫ বছরের সেই বন্ধন ছিঁড়ে যাচ্ছে এবার। ক্লাবের ওয়েবসাইটে ভ্যালেন্সিয়া জানিয়ে দিয়েছে, ৩৫ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে এই মৌসুমেই শেষ হয়ে যাওয়া চুক্তির মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। ভ্যালেন্সিয়ার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর নতুন কোন ক্লাবে সেটা অবশ্য জানাননি আলবেলদা

সেই ১৯৯৬ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন ভ্যালেন্সিয়ার জার্সি গায়ে। ভ্যালেন্সিয়ার সঙ্গে সম্পর্কটা ১৫ বছরের বলা হচ্ছে, কারণ শুরুর দিকে দুই মৌসুম ধারে ভিলারিয়ালে খেলেছেন আলবেলদা। রয়টার্স।