ভ্যালেন্সিয়ার স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডউইন ভ্যালেন্সিয়া
এডউইন ভ্যালেন্সিয়া

চোটের কারণে এমনিতেই অনিশ্চিত ফ্যালকাও। বিশ্বকাপ খেলতে পারবেন কি না, শঙ্কা কাটেনি এখনো। কলম্বিয়ার জন্য আরেকটি ধাক্কা, চোট কেড়ে নিল এডউইন ভ্যালেন্সিয়ার বিশ্বকাপ খেলার স্বপ্ন। ফ্লুমিনেন্স মিডফিল্ডার ক্লাবের হয়ে এই মৌসুমের অনেকটা সময় িছলেন মাঠের বাইরে৷ তার পরও কোচ হোসে পেকারম্যানের প্রাথমিক দলে জায়গা পেয়েিছলেন৷ কিন্তু বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা না থাকায় শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়াকে বাদই দিলেন কলম্বিয়ার কোচ। দিন কয়েক আগে অনুশীলনে যোগ দেওয়া ফ্যালকাওয়ের জন্য অবশ্য শেষ সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে চান পেকারম্যান । ওয়েবসাইট।