ভয় পাই না ডর্টমুন্ডকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ত তুর্কি হলেও তিনি জার্মান নাগরিক। ২০১০ সালের বিশ্বকাপে জার্মানির জার্সি গায়েই মেসুত ওজিলকে বিশ্ব চিনেছিল। পাঁড় পেশাদারির জগতে তিনি অবশ্য মাদ্রিদের বাসিন্দা। স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়ে তিনি খেলছেন সুনামের সঙ্গে। এবারের চ্যাম্পিয়নস লিগের সেমিতে অবশ্য তাঁর ক্লাব রিয়াল মুখোমুখি হবে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। দেশের দলটি নিয়ে তাঁর ‘কর্মক্ষেত্র’ রিয়াল একেবারেই ভীত নয়, সেটা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি।‘ডর্টমুন্ডকে রিয়াল অবশ্যই শ্রদ্ধা করে। দল হিসেবে তারা দারুণ। তবে শ্রদ্ধার ফলে রিয়াল যে তাদের ভয় পায়, এমনটা ভাবার কোনো কারণ নেই।’ সেমির আগে ওজিলের বক্তব্য এমনই।ফুটবল সাময়িকী ‘কিকার’কে দেওয়া এক সাক্ষাত্কারে ওজিল বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ আমাদের লক্ষ্য। চ্যাম্পিয়নস লিগ সামনে রেখে আমরা মৌসুমজুড়ে প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ডর্টমুন্ডকে আমরা দুই লেগেই পরাস্ত করতে পারব।’সেমির জার্মান পর্বটি অনুষ্ঠিত হবে ওজিলের বেড়ে ওঠার শহর রুহরের খুব কাছে। শাকলের হয়ে পেশাদারি ফুটবলে উত্থানও তাঁর। ওজিল দারুণ খুশি চ্যাম্পিয়নস লিগের সেমির একটি পর্ব তাকে নিজ শহরের খুব কাছে খেলতে হবে বলে। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, জার্মানির জার্সি গায়ে খেলাটা তাঁর জন্য আনন্দ ও গর্বের অনুভূতি।’২৪ এপ্রিল বরুশিয়া ও রিয়ালের মধ্যকার সেমিফাইনালের জার্মান পর্বটি অনুষ্ঠিত হবে। ছয় দিন পর সান্তিয়াগোয় বেজে উঠবে সেমিফাইনাল-যুদ্ধের স্পেন পর্বের দামামা। ওয়েবসাইট।