ভয় পিরলোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গ্রুপে তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ইতালি ও উরুগুয়ে। ড্রয়ের পর থেকেই তো গ্রুপ ‘ডি’কে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’। এর মধ্যে ইতালিতে বালোতেল্লি, ডি রসিরা আছেন, উরুগুয়েতে আছেন সুয়ারেজ-কাভানির মতো খেলোয়াড়েরা। কিন্তু সবচেয়ে বিপজ্জনক একজনের নাম বলতে বললে কাকে বেছে নেবেন রয় হজসন? ইংলিশ কোচের উত্তর, ‘আমরা সবাইকেই শ্রদ্ধা করি, কিন্তু একজনের নাম বলতে হলে আন্দ্রেয়া পিরলোর নামই বলব। ১০ বছর ধরে ও ইতালির হয়ে খেলছে। ওকে আমি ছয় মাস (১৯৯৮-৯৯ মৌসুমে ইন্টার মিলানে) কোচিং করিয়েছি। অবিশ্বাস্য এক ক্যারিয়ার তার।’ এএফপি।