ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। এ প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় দিনের খেলার মধ্যাহ্ন বিরতি চলছিল। বিরতির আগেই ৪০ রান তুলতে ৭ উইকেট হারায় পাকিস্তান দল।আজহার আলী ও মিসবাহ-উল হক বাদে এ পর্যন্ত পাকিস্তানি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের সংগ্রহ গড়তে সক্ষম হননি। আজহার করেন ১৩ রান। অধিনায়ক মিসবাহর সংগ্রহ ১২ রান। ডেল স্টেইন তিনটি এবং ভেরনন ফিল্যান্ডার ও জ্যাক ক্যালিস প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেছেন। এর আগে প্রথমে ব্যাট করে ২৫৩ রান তোলে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।