ভয়ে পাকিস্তান ছাড়তে চান জুলকারনাইনের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাহীনতার ভয়ে যুক্তরাজ্যে পালিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন জুলকারনাইন হায়দার। দেশে নিরাপদ বোধ করছেন না জুলকারনাইনের স্ত্রী ইকরা হায়দারও। দুই শিশুসন্তানের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান ছেড়ে যুক্তরাজ্যে স্বামীর সঙ্গে যোগ দিতে চান তিনি।রয়টার্স জানায়, জিও নিউজ চ্যানেলকে সাক্ষাত্কার দেওয়ার সময় আতঙ্কিত মনে হয়েছে ইকরা হায়দারকে। এ সময় তাঁর মুখ ও মাথা কাপড় দিয়ে ঢাকা ছিল। শুধু চোখ দেখা যাচ্ছিল। ইকরা বলেন, ‘গতকাল ফেসবুকে আমার স্বামী পাকিস্তান ক্রিকেটের দুর্নীতির সব তথ্য ফাঁস করার ঘোষণা দেওয়ার পর থেকেই আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমাকে বলা হয়েছে, আমার সন্তান কোথায় পড়ে, কোথায় যায় সব জানে তারা।’এরপর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে জুলকারনাইনের স্ত্রী বলেন, ‘এসব ফোন কলের পর আমি পাকিস্তানে আর নিরাপদ বোধ করতে পারছি না। আমার সন্তানকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি। আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই।’গত শনিবার ফেসবুকে জুলকারনাইন স্ট্যাটাস দেন, ‘যারা আমাকে নিয়ে নেতিবাচক কথা বলছে, তারা আর পাঁচটা দিন অপেক্ষা করুক। পাঁচ দিন পর আমি তাদের সব চরিত্র প্রকাশ করে দেব। ফাঁস করে দেব তাদের কথাও, যারা টাকা নিয়েছে আর যারা নেয়নি।’ এর পরই অজ্ঞাত লোক ফোন করে জুলকারনাইনের স্ত্রীকে এই বলে হুমকি দেয়, ‘জুলকারনাইন কিছু বললে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’