ভয়ের পরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহূর্তের এক ভুলে দুর্বিষহ হয়ে উঠেছিল অরিবে পেরালতার জীবন। এক পার্টিতে গিয়ে মেক্সিকোর জাতীয় দলের এই স্ট্রাইকার মিশেছিলেন এক তরুণীর সঙ্গে। সুযোগে কিছু ছবি তুলে রাখে ওই তরুণী। পরে সে ও তার বোন পেরালতার কাছে সেই ছবি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করে বসে পাঁচ লাখ পেসো (মেক্সিকান মুদ্রা)। ভাবমূর্তি রক্ষায় মরিয়া পেরালতা ওই তরুণীকে দেওয়ার জন্য এক বন্ধুকে দেন আড়াই লাখ পেসো, পাশাপাশি খবর দেন পুলিশকেও। ব্যস, দুই বোন এখন শ্রীঘরে। তবে আসামিপক্ষের দাবি, ছবিগুলো দ্রুত হাতিয়ে নিতেই ব্ল্যাকমেইল হওয়ার ভান করেছেন পেরেলতা। মেক্সিকোর সংবাদমাধ্যমে খবরটা প্রকাশিত হলেও ঠিক ওই ছবিতে কী আছে, সে রহস্য থেকেই গেছে। এএফপি।