মঈন-ওয়াকারের দূরত্ব কমানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঈন-ওয়াকারের দূরত্ব কমানোর উদ্যোগ নিচ্ছেন নাজাম শেঠি।
মঈন-ওয়াকারের দূরত্ব কমানোর উদ্যোগ নিচ্ছেন নাজাম শেঠি।

মঈন খানকে প্রধান নির্বাচক কাম ম্যানেজার হিসেবে নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন চলছে প্রধান কোচের সন্ধান। এ পদে ওয়াকার ইউনুসের নিয়োগ পাওয়ার কথা শোনা যাচ্ছে জোরেশোরেই। তবে দুজনের সাপে-নেউলে সম্পর্কের কথাও নতুন নয়। দুজন একসঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নিলে আগে সম্পর্কটা তো উষ্ণ করতে হবে। এ ভাবনাতেই কিনা পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি এগিয়ে এসেছেন দুজনের সম্পর্কের বরফ গলাতে।

ওয়াকারের সঙ্গে বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হকের সম্পর্ক খুবই ভালো। ফলে দল গঠনের সময় মঈন ও ওয়াকারের সম্পর্ক আরও তিক্ত হওয়ার শঙ্কা রয়েছে। এটি যেমন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর, তেমনি দলের জন্যও।

প্রধান কোচ অনুসন্ধান কমিটিতে রয়েছে মঈন। ফলে তাঁকে কোচ নির্বাচনে বেশ কৌশলী অবস্থানে থাকতে হচ্ছে। নাজাম শেঠি চাচ্ছেন দুইয়ের মেলবন্ধন। তিনি ভালোই জানেন, ঘোড়া ও গাড়ি এ দুটি দুদিকে গেলে আরোহীদের অবস্থা ভালো হয় না!