মঈন কোচ, সোহেল বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকা আশরাফের অপসারণের পর আরও এক দফা রদবদল হয়ে গেল পাকিস্তান ক্রিকেটে। কাল পাকিস্তান জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক উইকেটরক্ষক ও অধিনায়ক মঈন খানকে। কাল পিসিবির অন্তর্বর্তীকালীন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই মাসেই চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়া ডেভ হোয়াটমোরের জায়গা নেবেন মঈন। প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমির সোহেলকে। মাত্র গত সপ্তাহেই দায়িত্বটা পাওয়ার পর এক সপ্তাহও টিকতে পারলেন না সোহেল। তবে গেম ডেভেলপমেন্ট ডিরেক্টরের পদে এখনো বহাল আছেন সাবেক বাঁহাতি ওপেনার। নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন আজহার খান। একটি মাত্র টেস্টই খেলেছেন আজহার, ১৯৮০ সালে। ওয়েবসাইট।