মক কাপজয়ীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় মক কাপের প্লেট পর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলকে কাল সংবর্ধনা দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ l প্রথম আলো
মালয়েশিয়ায় মক কাপের প্লেট পর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলকে কাল সংবর্ধনা দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ l প্রথম আলো

গত মাসে মালয়েশিয়ায় একবার ট্রফি হাতে ছবি তুলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের ফুটবলাররা। মক কাপের প্লেট পর্বের চ্যাম্পিয়ন এই কিশোর ফুটবলাররা কাল সেই ট্রফি হাতে ছবি তুলল আরেক দফা। ঢাকা ক্লাবে ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ।
কাপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে প্লেট পর্বে হয়েছিল চ্যাম্পিয়ন। তারপরও দলের প্রত্যেক ফুটবলারকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দিয়েছে ২০ হাজার করে টাকা।
সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কিশোর এই ফুটবলারদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিলেন, ‘আমাদের কোনো সাফল্য নেই, এ অভিযোগ সত্যি না। ভবিষ্যতে কীভাবে সাফল্য আসবে, সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে কীভাবে বিকেএসপির সহযোগিতা পাব, সেটা নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। আমরা এ মুহূর্তে ৩৫ জন তরুণ ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু করব। ধারাবাহিক এই প্রক্রিয়া চলতে থাকবে।’