মক্কায় এল ক্লাসিকো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বৈরথ এবার ইউরোপের গণ্ডি পেরিয়ে এশিয়ায়। সবকিছু ঠিকঠাক থাকলে পবিত্র নগর মক্কাও দেখতে যাচ্ছে আরেকটি এল ক্লাসিকো। উপলক্ষটা ভিন্ন। সৌদি আরবে মক্কা ও মদিনার মধ্যে সংযোগ স্থাপনকারী সাড়ে চার শ কিলোমিটার দীর্ঘ দ্রুতগতির রেলপথ নির্মাণের দায়িত্ব পেয়েছে ১২টি স্প্যানিশ কোম্পানি। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ডেজার্ট এভিই’। ৬৭৩৬ মিলিয়ন ডলারের এই বিশাল কর্মযজ্ঞ শুরু হবে শিগগিরই। সেটার উদ্বোধন উপলক্ষেই মক্কায় প্রীতি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এখনো সবকিছু চূড়ান্ত না হলেও আয়োজকেরা নিশ্চিত করেছেন ম্যাচটা হচ্ছেই। ওয়েবসাইট।