মগজধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমর্থকেরা ক্ষোভ-বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু আর্সেন ওয়েঙ্গার তাঁদের খুব একটা দোষ দেখেন না। যত দোষ সংবাদমাধ্যমের। সংবাদমাধ্যমই তাঁদের ‘মগজধোলাই’ করেছে। তা না হলে, আর্সেনাল কোচের স্থির বিশ্বাস, সমর্থকেরা তাঁর প্রতি এত অসহিষ্ণু হয়ে উঠত না। সাফল্যখরা অনেক বছর ধরেই, নতুন কোনো বড় খেলোয়াড় কেনা হয় না। তার পরও আর্সেনাল গত মার্চের পর মাত্র একটা ম্যাচে হেরেছে। ওয়েঙ্গার এটি মনে করিয়ে দিয়েছেন বিশেষভাবে। গলায় গলায় ভাব না থাক, এ রকমভাবে আগে কখনো সংবাদমাধ্যমকে দুষেননি ওয়েঙ্গার। সংবাদমাধ্যম কি তাঁর মহাশত্রু হয়ে উঠতে যাচ্ছে? ওয়েবসাইট।