মজা পেয়েছেন সৌরভ !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারকে নিয়ে করা শোয়েব আখতারের বিতর্কিত মন্তব্যটাকে নতুন করে উসকে দিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। শোয়েবের বল খেলার সময় টেন্ডুলকারের পা কাঁপতে নাকি তিনিও দেখেছিলেন। তবে আফ্রিদির এই বিতর্কিত মন্তব্যটাকে হেসেই উড়িয়ে দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। গতকাল এক সাক্ষাত্কারে গাঙ্গুলি বলেছেন, ‘আফ্রিদি কী বলছেন সেটা মনে হয় তিনি নিজেই জানেন না। তিনি তাঁর কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন।’ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অফস্পিনার হরভজন সিংয়ের জায়গা না পাওয়াতে খুব একটা অবাক হননি গাঙ্গুলি। এবার সুযোগ না পেলেও এই বছরের শেষে অস্ট্রেলিয়া সফরেই তিনি দলে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সাবেক এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তিনি বলেছেন, ‘ফর্মহীনতার কারণে এবার তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হরভজনকে ছাড়া ভারত ভালো পারফরমেন্স দেখাতে পারবে না।’ পিটিআই