মজার সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোন কুক্ষণে যে ওই তামাশাটা করতে গিয়েছিলেন দুই রেডিও উপস্থাপক! বেন স্টোকসকে নিয়ে রগড় করতে গিয়ে ফেঁসে গিয়েছিলেন। এবার ৮ হাজার নিউজিল্যান্ড ডলার জরিমানা দিতে হয়েছে ওই রেডিও স্টেশনকে। ঘটনাটা এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। ফাইনালে কার্লোস ব্রাফেটের হাতে স্টোকসের পরপর চারটি ছক্কা খাওয়া নিয়ে মজা করছিলেন নিউজিল্যান্ডের রেডিও হাউরাকির দুই জকি। ছেলের অপমান সহ্য করতে না পেরে তাদের কাছে ফোন করেন স্টোকসের মা ডেবোরা। অভিযোগ করলেন, ওই দুই জকি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কিন্তু কথা বলতে বলতে টের পেলেন, পুরো কথোপকথনই সরাসরি শুনছে সবাই। পরে স্টোকসের মা অভিযোগ তোলেন, অনুমতি না নিয়ে সম্প্রচার করে নীতিমালা ভঙ্গ করেছেন দুই জকি। সেটি প্রমাণিত হওয়ার পর এখন ওই রেডিও স্টেশনকে জরিমানা দিতে হচ্ছে। এএফপি।