মজিদের আরেকটি সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক আগের ম্যাচেই রাজশাহীর বিপক্ষে ১৮২ রান করেছিলেন আবদুল মজিদ। ঢাকা বিভাগের ওপেনার সেঞ্চুরি পেলেন পঞ্চম রাউন্ডেও। এবার বগুড়ায় ঢাকা মহানগরের বিপক্ষে। ময়মনসিংহের তরুণ এবার ২৪৩ বলে করেছেন ১৪২ রান, মেরেছেন ২৪টি চার। ২৩ বছর বয়সী মজিদের তৃতীয় সেঞ্চুরিতে প্রথম দিনটা ঢাকা বিভাগ শেষ করেছে ৯ উইকেটে ৩৭৫ রান করে। সপ্তম উইকেটে ১২৩ রানের জুটিতে মজিদের অংশীদার অধিনায়ক মোহাম্মদ শরীফ করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৭৯।
বগুড়ায় ওভারপ্রতি রান উঠেছে ৪.১৭। ঠিক উল্টো অবস্থা দেশের নতুন ক্রিকেট ভেন্যু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। কাল সারা দিন ব্যাট করে চট্টগ্রামের বিপক্ষে ৬ উইকেটে হারিয়ে মাত্র ১৭২ রান তুলেছে রংপুর। ওভারপ্রতি রান উঠেছে মাত্র ১.৯১ করে। সর্বোচ্চ ৫৪ রান করেছেন জাতীয় দলের বাইরে থাকা সোহরাওয়ার্দী শুভ।
রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে খুলনা ২৭৪ রানে অলআউট হওয়ার পরই শেষ হয়েছে দিনের খেলা। খুলনার মোট রানের ২০২-ই করেছেন ছয় থেকে আটের তিন ব্যাটসম্যান মিঠুন আলী (৬১), নিজামউদ্দিন (৮৩) ও নাহিদুল (৫৮)। ষষ্ঠ ও সপ্তম উইকেটে মিঠুন ও নাহিদের সঙ্গে নিজামউদ্দিন যোগ করেছেন ৮৯ ও ৮৭ রান।
বরিশালে স্বাগতিকেরা অলআউট হয়েছে ২২৪ রানে। সিলেটও অবশ্য স্বস্তিতে নেই। ৩৪ রান তুলতেই হারিয়ে ফেলেছে ২ উইকেট।
সং ক্ষি প্ত স্কো র
 রাজশাহী-খুলনা, রাজশাহী
খুলনা ১ম ইনিংস: ৯১.৪ ওভারে ২৭৪ (নিজামউদ্দিন ৮৩, মিঠুন ৬১, নাহিদুল ৫৮; ফরহাদ রেজা ৪/৪০, সানজামুল ৩/৭৯, শফিউল ১/৪৬, তাইজুল ১/৪৬, দেলোয়ার ১/৪৮)।
 ঢাকা বিভাগ-ঢাকা মহানগর, বগুড়া
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৭৫/৯ (মজিদ ১৪২, শরীফ ৭৯, রনি ৪৬; আজিম ৩/৬১, সৈকত ২/৫২, সানি ২/৬৫, আসিফ ১/৫৭, মাহমুদউল্লাহ ১/৭৬)।
 বরিশাল-সিলেট, বরিশাল
বরিশাল ১ম ইনিংস: ৭৫.৫ ওভারে ২২৪ (সালমান ৫২, নুরুজ্জামান ২৯, কামরুল ২৯; নাবিল ৩/৫৯, অলক ২/১৫, জায়েদ ২/২৫, সাকের ২/৩৭, এনামুল জু. ১/৩৬)। সিলেট ১ম ইনিংস: ১১.২ ওভারে ৩৪/২ (সায়েম ১৮, অভিষেক ১৬; ইফতেখার ১/২, ফজলে রাব্বী ১/৪)।
 রংপুর-চট্টগ্রাম, কক্সবাজার
রংপুর ১ম ইনিংস: ৯০ ওভারে ১৭২/৬ (সোহরাওয়ার্দী ৫৪, তারিক ৩৬, আহমেদুল ৩৩; ইউনুস ৩/৫৫, ইয়াসিন ২/৪০, মেহেদী ১/৩৮)।