মজেছেন তাঁরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিরা,সোফিয়া
শাকিরা,সোফিয়া

ফুটবল দলের সাফল্য ছুঁয়ে গেছে কলম্বিয়ার অন্য অঙ্গনের তারকাদেরও। দেশটির বিনোদন জগতের জনপ্রিয়তম দুই তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন তাঁদের উচ্ছ্বাস। সোফিয়া ভারইয়ারার উচ্ছ্বাসটা তো দেখতেই পাচ্ছেন। দেশের জার্সি গায়ে ইনস্ট্রাগামে নিজের ছবি দিয়েছেন লাস্যময়ী এই মডেল-অভিনেত্রী। জনপ্রিয় সংগীত তারকা শাকিরা বেছে নিয়েছেন টুইটারকে। বিশ্বকাপের সেনসেশন জেমস রদ্রিগেজে মুগ্ধ স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গিনী, ‘আমরা কোয়ার্টারে! অনেক অনেক অন্যবাদ জেমস। এখনো পর্যন্ত বিশ্বসেরা! অসপিনা, স্রেফ অসাধারণ!’ মেইল অনলাইন।