মডেলের কারিকুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিওরেলা কাস্তিও
ফিওরেলা কাস্তিও

ফিওরেলা কাস্তিও, একজন আর্জেন্টাইন মডেল। বিভিন্ন পণ্যের দূতিয়ালি করবেন, সৌন্দর্যের পসরা সাজিয়ে সবাইকে মাত করে রাখবেন—সেটাই স্বাভাবিক। কিন্তু মডেল হয়েও ফুটবল নিয়ে যে মনোমুগ্ধকর ‘শো’ দেখালেন কাস্তিও, তা রীতিমতো অবিশ্বাস্য। ব্রাজিলের ইপানেমা সৈকতে ৮০০ জন ‘পুরুষ’কে বল পায়ে কারিকুরিতে হারিয়ে দিয়েছেন তিনি! শুনুন তাঁর মুখেই, ‘প্রথমত ব্রাজিলের ইপানেমা সৈকতে আসার অনুভূতিটা দারুণ। তারপর এখানে ৮০০ পুরুষকে হারিয়ে দেওয়াটা তো আরও দুর্দান্ত।’ ফিওরেলা চ্যালেঞ্জ জানিয়েছেন যে কাউকেই। কিন্তু মেসির সঙ্গে জিততে পারবেন তো? ফিওরেলার জবাব, ‘অবশ্যই...’। ডেইলিমেইল।