মধুর ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাপনীতেও কিনা উদ্বোধনী অনুষ্ঠানের ভূত! পাঁচটি বৃত্ত মিলে হওয়ার কথা অলিম্পিক বলয়ের। দেখা গেল সবার ওপরে ডান পাশের বৃত্তটা নেই! বিস্ময়ে বিমূঢ় দর্শকেরা একটু পরই আবিষ্কার করল, ভুলটা ইচ্ছা করেই করা। এরপর আর কী, দর্শকেরা ফেটে পড়ল হাসিতে। ধীরে ধীরে ডান পাশের বৃত্তটিও চলে এল দৃশ্যপটে। ঘটনাটা গত পরশু সোচি অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের। উদ্বোধনী অনুষ্ঠানের যে ভুল হয়েছিল, ইচ্ছা করেই সেটির পুনরাবৃত্তি করেছেন আয়োজকেরা। এ রকম যে কিছু হতে পারে, সেটির আভাস আগেই পাওয়া গিয়েছিল। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ওয়ানের প্রযোজক সংবাদ সম্মেলনে এসেছিলেন অসম্পূর্ণ বলয়ের টি-শার্ট পরে! ওয়েবসাইট।