মধুর সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় তারকা হওয়ার সমস্যাও কিন্তু কম নয়। বান্ধবীকে নিয়ে পার্কে গিয়ে শান্তিতে একটু বসবেন, তারও কি উপায় আছে! হামলে পড়বে ভক্তরা। কারও জার্সিতে একটা অটোগ্রাফ দেওয়া অথবা কারও একটি সেলফির আবদার মেটাতে হবে হাসিমুখে। গত সোমবার নিজের শহর মাদেইরাতে গিয়ে মধুর এই সমস্যাতেই পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফুনচালে নিজের হোটেল সিআর সেভেনে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। গাড়ি থেকে নামতেই তাঁদের ঘিরে ধরেন রোনালদোর ভক্তরা। রোনালদোর জন্য এই অভিজ্ঞতা তো নতুন নয়। হাসিমুখে কাউকে অটোগ্রাফ দেওয়া বা কারও সেলফির আবদার মেটাতে তাই কোনো সমস্যাই হয়নি রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার। মেইল অনলাইন।