মধুর সমস্যায় হজসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইউরোয় এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। নিষেধাজ্ঞার কারণে দুটিতেই খেলতে পারেননি তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। তবে রুনির নিষেধাজ্ঞা শেষ। ইউক্রেনের বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনালে ওঠার আগে তাঁর ফিরে আসাটা ইংল্যান্ড দলের জন্য সুখবরই বটে।রুনি নিষেধাজ্ঞা থেকে ফিরে আসায় ‘সমস্যা’য় পড়ে গেছেন ইংল্যান্ড কোচ রয় হজসন। তবে এটাকে নেতিবাচক অর্থে না নিয়ে ‘মধুর’ সমস্যা বলাই ভালো। ইউক্রেনের বিপক্ষে রুনিকে খেলালে অ্যান্ডি ক্যারোল ও ড্যানি ওয়েলব্যাকের মধ্যে একজনকে যে দলের বাইরে পাঠিয়ে দিতে হবে! সুইডেনের বিপক্ষে গত ম্যাচে গোল করেছিলেন দুজনই। তাহলে কাকে বাদ দেবেন হজসন?‘জি নিউজ’-এর খবরে বলা হয়েছে, মধুর সমস্যার কথা স্বীকার করে নিয়ে সাংবাদিকদের হজসন বলেছেন, ‘অ্যান্ডি ক্যারোল ও ড্যানি ওয়েলব্যাকের মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন হবে। টুর্নামেন্টের আগে প্রস্তুত ম্যাচ থেকে থেকে শুরু করে এখন পর্যন্ত দুজনই দারুণ খেলেছে। এ দিক থেকে ওরা আমাকে সমস্যায় ফেলে দিয়েছে। কিন্তু একজনকে বেছে নিতেই হবে আমাকে।’ক্যারোল-ওয়েলব্যাককে নিয়ে দ্বিধান্বিত থাকলেও একটা সিদ্ধান্ত অবশ্য নিয়ে রেখেছেন ইংল্যান্ড। সেটা হলো ইউক্রেনের বিপক্ষে ওয়েইন রুনি খেলছেন। হজসন বলেন, ‘আমি সবাইকে নিশ্চিত করতে পারি, এ ম্যাচের শুরু থেকেই থাকবে রুনি। এ সিদ্ধান্তটা এরই মধ্যে নিয়ে রেখেছি আমরা।’রুনি ফিরে আসায় ইংল্যান্ড দল আরও ক্ষুরধার হবে জানিয়ে ইংল্যান্ড অধিনায়ক স্টিফেন জেরার্ড বলেছেন, ‘রুনির সম্পর্কে সবাই জানে। ও বিশ্বের সেরা খেলোয়াড়দের অন্যতম। আমি ওকে খুব ভালো করে চিনি। খুব কাছ থেকে দেখেছি। আশা করছি, ইউক্রেনের বিপক্ষে রুনি খেলবে এবং দলের চেহারাটাই বদলে দেবে।’রুনি ফিরে আসায় ইংল্যান্ড দলে যখন উত্সবের আবহ—প্রতিপক্ষ ইউক্রেন দলের চিত্রটা ঠিক উল্টো। ইউক্রেনের আক্রমণ-ভাগের নেতৃত্বে থাকা আন্দ্রেই শেভচেঙ্কো কোনো রাখডাক না করেই গতকাল জানিয়ে দিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রুনিকে নিয়েই যত ভয় তাঁর!‘আমি জানি, রুনি ভালো খেলোয়াড়। দলে চেহারাটাই বদলে নিতে পারে ও। রুনি খেললে কী ঘটে, এটাই এখন দেখার অপেক্ষা। এর ওপর এক মাস ধরে দলের বাইরে রুনি’—গোল ডটকমকে বলেন ৩৫ বছর বয়সী শেভচেঙ্কো।এখন পর্যন্ত ‘ডি’ গ্রুপে শীর্ষে ফ্রান্স। দলটির অর্জন ৪ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান দ্বিতীয়। তৃতীয় স্থানে থাকা ইউক্রেনের অর্জন ৩ পয়েন্ট। আজ রাতেই নির্ধারিত হবে, এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে কোন দুটি দল যাচ্ছে।