মধ্যাঞ্চলকে জেতালেন মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ-জয়ের উত্সবে যোগ হলো মাহমুদউল্লাহর পঞ্চম উইকেট পাওয়ার উল্লাস। যোগ দিতে ছুটছেন সতীর্থরাও। কাল বিকেএসপিতে প্রথম আলো
ম্যাচ-জয়ের উত্সবে যোগ হলো মাহমুদউল্লাহর পঞ্চম উইকেট পাওয়ার উল্লাস। যোগ দিতে ছুটছেন সতীর্থরাও। কাল বিকেএসপিতে প্রথম আলো

নির্বাচকদের করা বোলিংয়ের প্রশংসাই তাহলে উজ্জীবিত করল মাহমুদউল্লাহকে?

প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক দ্বিতীয় ইনিংসে নিলেন ৯৬ রানে ৫ উইকেট। বিসিএলের দ্বিতীয় পর্বের ম্যাচের শেষ দিনে হাতে ৭ উইকেট নিয়েও তাই ১৫১ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতে পারেনি প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ম্যাচ হেরে গেছে ৩৭ রানে।

বিকেএসপিতে শেষ দিনে দক্ষিণাঞ্চলের ৭ উইকেট তুলে মধ্যাঞ্চল যেভাবে জিতছে, তা নাটকীয়ই। কুয়াশার কারণে খেলা শুরু হয়েছে বেলা একটায়। মাঝে ২০ মিনিটের চা বিরতি। তার পরও কিনা বিকেল চারটা ১৫ মিনিটের মধ্যে দক্ষিণাঞ্চলের ৭ উইকেট পড়ে গিয়ে খেলা শেষ!

সোয়া তিন ঘণ্টার মধ্যে খেলা শেষ করে দেওয়ার  নায়ক মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহ। আগের দিন মধ্যাঞ্চলের পড়া ৩ উইকেটের দুটিই ছিল তাঁর। কাল সেই সঙ্গে আরও তিন উইকেট যোগ করে প্রথম শ্রেণীর ক্রিকেটে তৃতীয়বারের মতো নিলেন পাঁচ বা তারচেয়ে বেশি উইকেট। সঙ্গে ধসিয়ে দিয়েছেন দক্ষিণাঞ্চলের ইনিংসটাও।

মাহমুদউল্লাহর জন্য কাজটা অবশ্য সহজ করে দিয়েছিলেন ইলিয়াস সানি, শহীদ ও শাহাদাত। দিনের চতুর্থ ওভারে মোহাম্মদ মিঠুন ও অষ্টম ওভারে শুভাগতকে ফিরিয়ে দক্ষিণাঞ্চলকে শুরুতেই নাড়িয়ে দিয়েছিলেন বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি। ১৮১ রানে ৫ উইকেট হারানোর পরও দলের হাল ধরতে চেয়েছিলেন সাত নম্বরে ব্যাট করতে নামা জিয়া (৪৫)। ষষ্ঠ উইকেটে তাইবুরের (২৩) সঙ্গে ২৭ ও সপ্তম উইকেটে সোহাগ গাজীর (২৩) সঙ্গে ৩২ রানের জুটিতে জিয়া চেষ্টা করেছেন ম্যাচটাকে ড্রয়ের দিকে নিতে। কিন্তু ১৭ রানের ব্যবধানে শেষ ৩ উইকেট তুলে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন মাহমুদউল্লাহ। দুই ইনিংসে ১২ উইকেটের সঙ্গে ৭৭ রান, ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মধ্যাঞ্চলের অধিনায়কই।

সংক্ষিপ্ত স্কোর

মধ্যাঞ্চল: ১৬৫ ও ৩৭৪। দক্ষিণাঞ্চল: ২৩০ ও ৮১.৪ ওভারে ২৭২ (ইমরুল ৭৪, এনামুল ৬৭, জিয়া ৪৫, সোহাগ ২৩, তাইবুর ২৩; মাহমুদউল্লাহ ৫/৯৬, সানি ৩/৮১)। ফল: মধ্যাঞ্চল ৩৭ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ।