মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচকদের দেওয়া ২০ জনের তালিকা থেকে বিসিএলের জন্য ১৫ জন খেলোয়াড় বেছে নিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও সহ-অধিনায়ক মার্শাল আইয়ুব।
২০ জনের দল থেকে বাদ পড়েছেন তালহা জুবায়ের, মোহাম্মদ শরীফ, তারেক আজিজ, রনি তালুকদার ও সগীর হোসেন। তবে প্রয়োজনে এই পাঁচজন থেকেও যেকোনো সময় যে কাউকে দলে নেওয়া হতে পারে।
বিসিবির একাডেমি মাঠে আজই অনুশীলন শুরু করে দেবে মধ্যাঞ্চল। খেলোয়াড়দের সকাল সাড়ে ৮টায় কোচ মিজানুর রহমানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামীকাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে লিগের চার দল একসঙ্গে বিকেএসপির উদ্দেশে রওনা দেবে। ১২ জানুয়ারি থেকে বিকেএসপির ২ ও ৩ নম্বর মাঠে শুরু হবে দ্বিতীয় বিসিএল।