মন জিতে নিয়েছে আলজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়লেও, ফুটবল রসিকদের ঠিকই জিতে নিয়েছেন আলজেরিয়ানরা
পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়লেও, ফুটবল রসিকদের ঠিকই জিতে নিয়েছেন আলজেরিয়ানরা

টেলিভিশন সেটের সামনে সবাই দেখতে বসেছিলেন জার্মানির খেলা। শেষমেশ আলজেরিয়ার খেলায় মুগ্ধ হতে হয়েছে সবাইকে। গতিশীল জার্মানিকে নব্বই মিনিট আটকে রেখেও ম্যাচটা জেতা হয়নি আফ্রিকান প্রতিনিধিদের। কিন্তু তাদের খেলা কিন্তু ঠিকই জিতে নিয়েছে ফুটবল-বিশ্বের মন। খেলার শেষে আলজেরিয়াতে মুগ্ধ দর্শকদের নিশ্চয়ই মনে হয়েছে, ফুটবল বড় নিষ্ঠুর খেলা।

পুরো নব্বই মিনিট জার্মানদের একের পর এক আক্রমণ প্রতিহত করে আত্মপ্রত্যয়ী আলজেরিয়ানরা ম্যাচ নিয়েছিল অতিরিক্ত সময়ে। দারুণ সব দৃষ্টিগ্রাহী সেভে জার্মানদের রীতিমত অস্থির করে তুলেছিলেন গোলরক্ষক রাইস এমবোলহি। পরাজিতের দলে থেকেও ম্যাচ-সেরার পুরস্কারটা উঠেছে তাঁর হাতেই। অতিরিক্ত সময়ের এক মিনিট গড়াতেই শুরলে যখন এগিয়ে নিলেন জার্মানিকে, তারপরও প্রাণপণে লড়েছে আলজেরিয়ানরা। এমনকি ১২০ মিনিটে দ্বিতীয় গোল খেয়ে যখন পরাজয় এক রকম নিশ্চিত, ঠিক তখনই গোল শোধ করে তারা জানান, লড়াইটা চালিয়ে যাওয়ার সামর্থ্য তাদের আছে। এই লড়াকু ব্যাপারটিই মন জয় করে নিয়েছে সবার।

লক্ষ্যটা ছিল দ্বিতীয় রাউন্ডে খেলা। জার্মানদের ঘাম ছুটিয়ে দিয়ে তাদের মনে প্রথমবারের মতো উঁকি দিচ্ছিল শেষ আটে ওঠার স্বপ্ন। সেই স্বপ্ন ছুঁয়ে যেতে না পারলেও অধিনায়ক মাজিদ বুগেয়ারা অবশ্য এই অর্জনকেও বড় করেই দেখছেন। এই বিশ্বকাপের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে তাঁর নতুন লক্ষ্য আফ্রিকান নেশনস কাপ, ‘ ঠিক এভাবে হূদয় দিয়ে খেলতে পারলেই সফল হওয়া সম্ভব।’

আফ্রিকার চার দলের মধ্যে মাঠে আচরণের দিক থেকে তারাই হয়েছেন প্রশংসিত। কোচ ভাহিদ হালিলহোজিচের কৌশল আর মাঠে খেলোয়াড়দের উদ্যমী ফুটবল নজর কেড়েছে অনেকেরই। আফ্রিকান নেশনস কাপটা তাই হয়ত ফেবারিট হিসেবেই শুধু করবে আলজেরিয়া। তাঁর আগে বিশ্বকাপে কিন্তু ঠিকই সবার মন জয় করে নিয়েছে আলজেরিয়ানরা।