মন ভরাতে পারেনি ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে নিজেদের সমর্থকদের খুশি করতে পারল না ব্রাজিল দল। গতকাল বুধবার দুর্বল জিম্বাবুয়ের সঙ্গে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচে ৩-০ গোলে জয়ী হলেও ব্রাজিলের খেলা কারও মন ভরাতে পারেনি। বিশ্বের এক নম্বর দলকে প্রথমার্ধের পুরোটা জুড়ে গোল খাওয়ার আতঙ্কে রাখার জন্য বরং বাহবা পেতে পারে ফিফা র্যাঙ্কিংয়ে ১০০টি দেশের মধ্যেও না থাকা জিম্বাবুয়ে।খেলার ৪১ মিনিটের সময় মাইকেল বাস্তোস ফ্রি কিক থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ মিনিটে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন রবিনহো। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের সময় ব্রাজিলের পক্ষে তৃতীয় গোলটি করেন এলানো। ক্যামেরুন, মিসর, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ে ব্রাজিলের পঞ্চম আফ্রিকান প্রতিপক্ষ। আগামী সোমবার দার-এস-সালামে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিল তানজানিয়ার সঙ্গে খেলবে।প্রথমার্ধে জিম্বাবুয়ে ব্রাজিলকে কিছুটা অসুবিধার মধ্যে ফেললেও অল্প সময়ে ব্রাজিল দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। বিরতির সময় কোচ দুঙ্গা মাঠে নামান রক্ষণভাগের দানি আলভেস, লুইসা এবং মধ্যমাঠের খেলোয়াড় জুলিও বেপতিস্তাকে। এর পরপরই আক্রমণের ধারা বেড়ে যায় ‘সাম্বা’দের।