মনজুর আহমেদের পরিবারের কৃতজ্ঞতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী মনজুর আহমেদের মৃত্যুতে শোক বই খুলেছে বিসিবি। এই শোক বই খোলা থাকবে আগামী বুধবার পর্যন্ত। কেউ চাইলে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট www.tigercricket.com-এও শোকবার্তা পাঠাতে পারবেন। এ ক্ষেত্রে লগইন করতে হবে http://www.tigercricket.com/feedbacks/index.html এই ঠিকানায়। মনজুর আহমেদের মৃত্যুতে যাঁরা সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন, এক বিবৃতিতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাঁর পরিবার। প্রয়াত মনজুরের বিশ্বাস এবং তাঁর স্ত্রীর ইচ্ছা অনুসারে কোনো কুলখানির আয়োজন করা হচ্ছে না।—বিজ্ঞপ্তি।