মনজুর হাসানের জানাজা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াব্যক্তিত্ব মনজুর হাসানের (মিন্টু) মরদেহ আজ আসছে দেশে। মনজুর হাসানের লাশবাহী বিমান আজ সকাল নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। জুমার নামাজ শেষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে তাঁর জানাজা। গত ১৮ নভেম্বর ভারতের জয়পুরের একটি হোটেলের বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান মনজুর হাসান। ওই দিনই স্থানীয় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।