মনজুরের জন্য শোকবই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে হারিয়ে শোকাচ্ছন্ন বাংলাদেশের ক্রিকেট। বিসিবির প্রয়াত প্রধান নির্বাহী মনজুর আহমেদকে স্মরণ করে সেই শোকের কথা লেখা যাবে শোকবইয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এই শোকবই খোলা থাকবে আগামী এক সপ্তাহ।প্রধান নির্বাহীর মৃত্যুতে গত পরশু থেকেই তিন দিনের শোক ঘোষণা করেছে বিসিবি। এই তিন দিন বিসিবি অফিসসহ দেশের সব ক্রিকেট স্থাপনায় বিসিবির পতাকা অর্ধনমিত থাকবে। প্রিমিয়ার লিগের ম্যাচে কালো ব্যাজ পরে খেলবেন খেলোয়াড়েরা। কালো ব্যাজ থাকবে বোর্ড কর্মকর্তাদের পোশাকেও। সঙ্গে চলবে শোকবইয়ে শোকপ্রকাশ। কাল যেমন প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে এসে অনেক খেলোয়াড়ই শোক জানালেন প্রয়াত প্রধান নির্বাহীর মৃত্যুতে।হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত পরশু সকালে মারা গেছেন মনজুর আহমেদ।প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদের আকস্মিক মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।