প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধরুন, আপনি একটি ক্লাবের সমর্থক। কোনো কারণে সেই ক্লাবের ওপর থেকে আপনার মন উঠে গেল। আপনি চাইলে সমর্থন বদলাতে পারেন। এই বদলের খবরটা তাই এমন বড় কিছু নয়। মানুষের মন বলে কথা! কিন্তু এমন একজন কাজটা করেছেন, যাঁর কারণেই এটা খবর। হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস ছিলেন ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার সমর্থক। এখন নাকি মনটাকে ‘ট্রান্সফার’ করে ফেলেছেন। হ্যাঙ্কস এখন বনে গেছেন স্কটিশ ক্লাব সেল্টিকের সমর্থক। এলিজাবেথ টেলর, রিচার্ড বার্টনসহ হলিউডের অনেকেই ক্লাবটির সেলিব্রিটি ভক্ত ছিলেন। কিন্তু হ্যাঙ্কসের হঠাৎ এই মনবদল কেন? কারণ অজ্ঞাত! ওয়েবসাইট।