মনসুর আলী খান পতৌদি আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মাস হাসপাতালে ভর্তি থাকার পর আজ বৃহস্পতিবার মারা গেছেন ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি। ফুসফুসে ইনফেকশনের কারণে গত মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পতৌদি। মাত্র ২১ বছর বয়সেই তিনি ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দেন। ক্যারিয়ারে ৪৬টি টেস্ট খেলে দুই হাজার ৭৯৩ রান করেছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। তাঁর নেতৃত্বেই দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ভারত।—টাইমস অব ইন্ডিয়া